সারিয়াকান্দিতে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

আপডেট: November 24, 2023 |
inbound8604802092575906057
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিকান্দি উপজেলায় মাদক বিরোধী অভিযানে বিশেষ কায়দায় পিকআপে ৩৪ কেজি গাঁজা পরিবহনের সময় ইউনুস আলী(৪০) নামের এক পিকআপ চালককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২৪ নভেম্বর (শুক্রবার) সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সারিকান্দি উপজেলার বলাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ পিকআপ চালক ইউনুস আলীকে গ্রেফতার করা হয়।

এসময় পিকআপে বিশেষ কায়দায় রাখা ৩৪ কেজি গাঁজা, গাঁজা বিক্রি কাজে ব্যবহৃিত পিকআপ ও একটা মোবাইল উদ্ধারসহ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইউনুস আলী কুড়িগ্রাম সদর উপজেলার সাকিদারপাড়া এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক রাজিউর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতের মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে বগুড়ার সারিকান্দি উপজেলার বলাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি পিকআপের নীচে বিশেষভাবে তৈরি করা চেম্বার থেকে ১৬টি পলি প্যাকেটে মোট ৩৪ কেজি গাঁজাসহ ইউনুস আলীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত পিকআপ চালক ইউনুস আলীর বিরুদ্ধে বগুড়ার সারিকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর