জয়পুরহাটে ধর্মীয় ব্যাখ্যা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট: November 25, 2023 |
inbound7126223695263982161
print news

জয়পুরহাট প্রতিনিধি:  ধর্মীয় নানা ব্যাখ্যা নিয়ে অপপ্রচার রোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আজ শনিবার সকাল ১১ ঘটিকায় জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসার মিলনায়তনে চক ভারুনিয়া দরবার শরীফের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁর ইমাম আজম ফাউন্ডেশনের পরিচালক মুফতি শাহ্ আলম।

লিখিত বক্তব্যে মুফতি শাহ্ আলম বলেন, বর্তমানে মিলাদ কিয়ামের বিপক্ষের আলেমগণ নানা বিতর্কে জড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছেন।

শুধু তাই নয়, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য যে, গত ১১ নভেম্বর-২০২৩ জয়পুরহাট জেলার অন্তর্গত সদর উপজেলার বড় তাজপুর গ্রামে মিলাদ ও কিয়ামের পক্ষে-বিপক্ষে বাহাছ করেন উভয় পক্ষের আলেমগণ।

মিলাদ ও কিয়ামের বিপক্ষের আলেমগণ, প্রধান বিচারক জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল মতিন সাহেব এর রায়ের বিরুদ্ধে নানা অপপ্রচার ও কুটকৌশল চালান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন আয়োজকগণ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ আব্দুল মতিন, চক ভারুনিয়া সিদ্দিকীয়া আলিম মাদারাসর অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল গফুর, চক ভারুনিয়া দরবার শরীফের দায়িত্বশীল মুফতি মোঃ ইব্রাহিম হোসেন, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি ইমরান আলী ও মুফতি নূরে আলম পুরানাপৈল ইউ.পি সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রুণ্ডু এবং জনাব সিএম আফরাঈম কাবীর প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর