বাগেরহাট-৪ আসনে নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন সোহাগ

আপডেট: November 30, 2023 |
inbound1377999446597299785
print news

বাগেরহাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগের পক্ষ হতে তাকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এস এম মনিরুল হক তালুকদার, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক মাহফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর