জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ১৬ জন গ্রেফতার

আপডেট: November 30, 2023 |
inbound3497298275705992577
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতা সহ ১৬ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট সহ পার্শ্ববর্তী আরও তিনটি জেলায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা রাতে যৌথ ভাবে  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ  আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট জেলা  পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মিটার/ ট্রান্সফরমার চুরি, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার ধাওয়াচিলা শাইলট্রি মৃত নছির উদ্দিনের ছেলে আঃ রশিদ, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের আবু তাহেরের ছেলে মাহফুজ, আটুল গ্রামের লোকমানের ছেলে লাভলু, কুয়াতপুর গ্রামের মোজাফ্ফর মন্ডলের ছেলে মোসাদ্দেক মন্ডল, একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আহসান হাবিব,উচাই গ্রামের মৃত হুজুর আলীর ছেল খানু ফকির, সরাইল গ্রামের মোখছেদের ছেলে সাইদুর, পেয়ারা গ্রামের আমির হামজার ছেলে রাব্বি হাসান, ক্ষেতলাল উপজেলার রামপরা চৌধুরী পাড়ার মনির উদ্দিনের ছেলে তুহিন মন্ডল, আক্কেলপুর উপজেলার পারইল গ্রামের আসিদুলের ছেলে রায়হান কাজী, কালাই উপজেলার মহেষপুর গ্রামের আঃ করিম মন্ডলের ছেলে কাওসার রহমান, বেগুনগ্রামের সহিদুল ইসলাম এর ছেলে সোহাগ মন্ডল, আকলাপাড়া গ্রামের আঃ মন্ডলের ছেলে মেসবাউল ইসলাম, হাজিপুর সরকারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন, সিকটা মাদ্রাসাপাড়ার সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম ধলু ও নওগাঁ জেলার সদর উপজেলার নদীকুল চৌধুরী পাড়া এলাকার সাত্তার আলী দেওয়ানের ছেলে জালাল হোসেন।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম আরও জানান, তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা ।

এ সময় আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা মিটার ও ট্রান্সফর্মারসহ বিপুল পরিমান কয়েল, তামার তার এবং অন্যান্য চোরাই মালামাল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম এ মামুন খান চিশতি, ইশতিয়াক আলম,  জয়পুরহাট পল্লী বিদ্যুত সমিতির সহকারী মহা ব্যবস্থাপক আতিকুর রহমান, ডিবি ওসি শাহেদ আল মামুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর