হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি সাইফ

আপডেট: January 22, 2024 |
boishakhinews 211
print news

গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের ছোট নবাব সাইফ আলি খান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সাইফ হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন। আর সেই কারণেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৮টায় সাইফকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।

বলিউড সূত্রে জানা গেছে, ভর্তির পর অস্ত্রোপচার চলছে অভিনেতার। তবে কীভাবে আঘাত পেয়েছেন এই অভিনেতা, তা এখনও জানা যায়নি। সাইফ কিংবা তাঁর প্রতিনিধি এখনো এই বিষয়ে কিছু জানাননি। হাসপাতালে সাইফের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী কারিনা কাপুর খান।

এর আগেও একবার হাঁটু ও কাঁধে বড়সর আঘাত পেয়েছিলেন সাইফ। ‘রেঙ্গুন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় অভিনেতার কাঁধে ও হাঁটুতে আঘাত লাগে। ২০১৬ সালেও কোকিলাবেন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এছাড়াও ‘কেয়া কেহেনা’ সিনেমার এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ও আহত হন সাইফ।

তখনও কাঁধে ও হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি।
বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। গতবছর তাকে দেখা গেছে বিগ বাজেটের চলচ্চিত্র আদিপুরুষ-এ। এখনও হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এছাড়া বেশ কয়েকটি ওটিটি সিরিজের কাজও করছেন তিনি।

নিয়মিত শুটিংয়ে ব্যস্ত সাইফ। এরই মাঝে অভিনেতার অসুস্থতার খবরে বেশ হতাশ অনুরাগীরা। তবে বড় কোনো অঘটনের শিকার না হোক তিনি, সেই প্রত্যাশাই করছেন ভক্তরা।

Share Now

এই বিভাগের আরও খবর