জয়পুরহাটে প্রায় ৮ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 22, 2024 |
boishakhinews24.net 58
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ প্রচন্ড এই শীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে জয়পুরহাটে ৮ হাজার দুস্থ্য অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে শহরের আবুল কাশেম ময়দানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, পৌর কাউন্সিলর মতিউর রহমান বাবু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, ছাত্র লীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমুখ।

এসময় পৌরসভার প্রায় ৮ হাজার দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচন্ড এই শীতে এসব শীতবস্ত্র পেয়ে খুশি গরীব অসহায় ও শীতার্ত মানুষেরা।

Share Now

এই বিভাগের আরও খবর