ফরিদপুরে বিএনপির কালো পতাকা মিছিল 

আপডেট: January 26, 2024 |
inbound6772505601722549921
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: সারাদেশে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। ‌

বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক আহূত দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচী অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে উক্ত কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে শহরের সিভিল সার্জন সড়ক হতে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মূখে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমটি আখতার টুটুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ,সহ সভাপতি এম এম ইউসুফ (ভিপি ইউসুফ) জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সহ সভাপতি কেএম জাফর,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা ছাএদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ সভাপতি রফিকুল ইসলাম রনি, সহ সভাপতি অনিক খান জিতু, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন যে, সরকার বিরোধী দলের নেতৃবৃন্দের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে।

যতই হামলা মামলা করা হোক না কেন, বিএনপিকে থামানো যাবে না। আমরা বিজয় ছাড়া ঘরে ফিরে যাবো না। বক্তারা বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Share Now

এই বিভাগের আরও খবর