ফরিদপুর জেলা আ.লীগের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: January 26, 2024 |
inbound7320772565150785191
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় সীতার্ত ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ‌ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ‌ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মাতব্বর বাজার এবং চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক পৃথক ভাবে উক্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির প্রমূখ।

এ সময় স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

তারা বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আজও তাদের কূটকৌশল চালিয়ে।

বক্তারা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরিশেষে প্রত্যেক ইউনিয়নের স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর