বানারীপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে ফোর্সের সহযোগিতায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর তালুকদার বাড়ীর সামনে থেকে কৃষ্ণপুর গ্রামের মোঃ সালাম তালুকদারের ছেলে মোঃ সাইদুল তালুকদার(২৫) ও মোঃ দেলোয়ার মৃধার ছেলে মোঃ সাব্বির হোসেন(৩০) মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ আল-মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আসামীদের ২৭ জানুয়ারি বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ বলেন, অত্র থানায় মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে।মাদকের বিরোধী অভিযান সব সময় চলমান থাকবে কাউকে ছাড় দেয়া হবে নাহ।













