রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: February 5, 2024 |
inbound8386108503325555985
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০০(তিনশত) পিছ ইয়াবাসহ আনিছুর রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ |

৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ৫ নং বাচোর ইউপির অন্তর্গত কাতিহার বাজারের জনৈক রুস্তম এর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০ (তিনশত) পিছ ইয়াবা ট্যাবলেট তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক আনিছুর রহমান (৩০) পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে |

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share Now