সরস্বতী পূজা উপলক্ষে ডিআইইউর ক্লাস-পরীক্ষা বন্ধ

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: সরস্বতী পূজা উপলক্ষ্যে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ।
১৩ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা উপলক্ষ্যে ইউনিভার্সিটির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসের কার্যক্রম চলমান থাকবে।





