বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট: February 19, 2024 |
Boishakhinews24.net 114
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৩৯তম বার্ষিক ২০২৪ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বগুড়া পুলিশ লাইন্স মাঠে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়ার ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়।

Boishakhinews24.net 115

অনুষ্ঠানে উক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে পুলিশ সুপার(অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী অনুষ্ঠানটির উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উৎসাহ, উদ্দিপনামূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র জীবনে খেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষার্থীদের নিয়মিত খেলার অভ্যাস গড়ে তোলার আহব্বান জানান।

Boishakhinews24.net 116

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসাবে তুলে দেন। এসময় উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর