বগুড়ার পুলিশ প্লাজায় ব্লু ড্রিমের শাখা উদ্বোধন করলেন পুলিশ সুপার

আপডেট: February 19, 2024 |
Boishakhinews24.net 117
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তৈরি পোশাকের প্রতিষ্ঠান ব্লু ড্রিমের নতুন শাখার শুভ উদ্বোধন করা উদ্বোধন হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়ার পুলিশ প্লাজায় কেক ও ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ও মোতাহার হোসেন এবং ব্লু ড্রিমের পরিচালক নবীউল আহসানসহ শুভানুধ্যায়ীরা। উদ্বোধনের পর পুলিশ সুপার এবং অতিথিরা শো-রুমটি ঘুরে ঘুরে দেখেন।

ব্লু ড্রিমের বগুড়া শাখার পরিচালক নবীউল আহসান জানান, পুরুষদের অত্যাধুনিক ও বাহারি ডিজাইনের সব পোশাক নিয়ে পুলিশ প্লাজার পঞ্চম তলায় সাজানো হয়েছে ব্লু ড্রিমের এই শোরুম। এখানকার অসংখ্য কালেকশনের মধ্যে ক্রেতারা সহজেই বেছে নিতে পারবেন তাদের পছন্দের পোশাক।

Share Now

এই বিভাগের আরও খবর