বগুড়ায় মুক্তিপনের টাকাসহ দুই অপহরণকারী গ্রেফতার

আপডেট: March 21, 2024 |
inbound9147842720551925728
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক মিস্ত্রীকে অপহরণ ও মুক্তিপন আদায়ের ঘটনায় অপহরণকারীকে মুক্তিপনের টাকাসহ আটক ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব।

আটককৃতরা হলো-বগুড়া জেলার শিবগঞ্জ থানার বাদলাদিঘী এলাকার মোফছের আলীর ছেলে মোঃ গোলাম রব্বানী (৩৮) এবং তার সহযোগী শিবগঞ্জ থানার ফেনিগ্রাম এলাকার মোঃ মিজানুর রহমানের মেয়ে মোছাঃ নাজু আক্তার (৩০)।

২০ মার্চ (বুধবার) রাত সোয়া ১০ ঘটিকার সময় বগুড়া সদর থানার বাঘোপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপনের টাকাসহ মোঃ গোলাম রব্বানীকে এবং মাটিডালি এলাকা হতে মোছাঃ নাজু আক্তারকে আটক ও অপহৃত মোঃ শামীম মিয়াকে উদ্ধার করে র‍্যাব।

২১ মার্চ (বৃহস্পতিবার) র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানাধীন গোড়না এলাকায় মোছাঃ শিরিনা খাতুন (২৪) র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পে অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী মোঃ শামীম মন্ডল শিবগঞ্জ থানাধীন কিচক বাজারে একটি স্টিলের বক্স তৈরির দোকানে মিস্ত্রীর কাজ করেন।

প্রতিদিনের ন্যায় গত ২০ মার্চ ২০২৪ ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় তার কাজের জন্য কিচক বাজারে যায়। একই তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় তার স্বামীর নিজ নাম্বার হতে ফোন করে বলে, সে একটা বিপদে আছে, তাকে জরুরী ভিত্তিতে ১০,০০০/- টাকা পাঠাতে হবে। তিনি স্বামীর মঙ্গলের জন্য আতি কষ্ট দেরি না করে ১০,০০০/- টাকা বিকাশ করে দেন।

কিছু সময় পরে তার স্বামী আবারো ফোন করে তাকে জানায় ৪/৫ জন ব্যক্তি তাকে অপহরণ করেছে এবং জরুরী ভিত্তিতে ২০,০০০/- টাকা পাঠাতে বলে নচেৎ তাকে খুন করে লাশ গুম করে ফেলবে।

ঘটনার সত্যতা যাচাই ও ভিকটিমকে উদ্ধারের উদ্দেশ্যে র‌্যাবের একটি চৌকস দল তৎক্ষণাৎ অভিযানে নামে।

মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ মার্চ ২০২৪ ইং তারিখ ২২.১০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে ভিকটিমের পরিবার কর্তৃক প্রেরিত মুক্তিপণের টাকা উত্তোলনের সময়ে মোঃ গোলাম রব্বানীকে হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত গোলাম রব্বানীর দেওয়া তথ্যমতে ভিকটিমকে বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকা হতে উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়া এর পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে এবং ঘটনায় সম্পৃক্ত অন্যান্যদের নাম পরিচয় প্রকাশ করে।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অপহরণের আরেক সহযোগি মোছাঃ নাজু আক্তার (৩০), পিতা- মোঃ মিজানুর রহমান, সাং- ফেনিগ্রাম, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়াকে মুক্তিপণের টাকাসহ বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকা হতে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃতদের মুক্তিপনে র টাকাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর