গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ

আপডেট: April 3, 2024 |
inbound7821151071078098872
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে গাজীপুরে ৮০ জন শিক্ষার্থী বিনামূল্যে পেলেন ল্যাপটপ।

বুধবার দুপুরে গাজীপুর প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় ল্যাপটপগুলো বিতরণ করা হয়।

inbound8637011484184778019

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক,উপজেলা আইসিটি প্রধান ইমাম মেহেদী উপস্থিত ছিলেন।

পরে গাজীপুর সদর উপজেলার মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ তুলে দেওয়া হয়। ডিজিকন টেকনোলজিস লিমিটেড প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণে সহায়তা করে।

এর আগে জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে চার মাসের আউটসোর্সিং-এর নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিক্ষার্থীদের।

Share Now