সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজিয়ে প্রচার করছে একটি চক্র: ফখরুল

আপডেট: August 14, 2024 |
inbound7409209871702066957
print news

দেশি-বিদেশি একটি চক্র এবং পতিত সরকারের লোকেরা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকদিন আগে চক্রটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী দিয়ে ৩শ’ থেকে ৪শ’ মানুষকে ভারতে চলে যাওয়ার জন্য সীমান্তের কাছে জমায়েত করেছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যম আমাকে পরিষ্কার বলেছে এটি ছিল সাজানো একটি নাটক।

ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি সাজানো নাটক না হলে তারা সেখানে সবাই একাই ছিল, সাথে তাদের স্ত্রী-সন্তান কেউ নেই। কিন্তু তারা বলছে চলে যাচ্ছেন। এটা সম্পূর্ণ একটি সাজানো নাটক। ভারতকে একটি ধারণা দেওয়া যে এখানে নির্যাতিত হচ্ছে তারা এই দেশে থাকতে পারছে না। আর এটি তাদের একটি গোষ্ঠী প্রচার করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি, যা ঘটেছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। তাই এ বিষয়ে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। যাতে ভুল বা মিথ্যা সংবাদ প্রচার না হয়।

দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচি বলেন, এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি এখানে আমাদের দলের কোন লোকজন জড়িত আছে বা থাকে তাহলে ডিসি ও এসপিকে ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রভাবিত না হয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার গুজবে কান দেবেন না, প্রভাবিত হবেন না । আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোন ধরনের বিশৃঙ্খল যেন না হয় সেই দায়িত্ব আমাদের।

সকলকে বর্তমান সরকারকে সহযোগিতা করাও অনুরোধ জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর