পদত্যাগ করেছেন জালাল ইউনুস

আপডেট: August 19, 2024 |
boishakhinewsj 36
print news

প্রক্রিয়া মেনে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করতে গেলে আগে তাঁকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেতে হবে। সেটি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।ফারুকের পাশাপাশি নাজমুল আবেদীন ফাহিমকে আনার জন্য এনএনসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে আজ সকালে। তা মেনে জালাল ইতিমধ্যে পদত্যাগ করেছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র।তবে সাজ্জাদুল যে এখনও পদত্যাগ করেননি, সেটি তিনি জানিয়েছেন নিজেই। সরাসরি না বললেও তাঁর কথায় সেটি পরিষ্কার, “হ্যাঁ, আজ সকালে ফোন পেয়েছি আমি। এনএসসির সচিব আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলেন, সরকার চায় আপনি পদত্যাগ করুন। আমি বলে দিয়েছি, ‘আপনাদের কোনো সিদ্ধান্ত থাকলে আমাকে জানিয়ে দিন।’ আমার কথা এটুকুই।” তাহলে নিজে থেকে পদত্যাগ করবেন না? এমন প্রশ্নেও সাজ্জাদুলের জবাব, ‘আপনারা যা বোঝার বুঝে নিন।’

Share Now

এই বিভাগের আরও খবর