মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার ৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

আপডেট: August 10, 2025 |
inbound2174562697318893463
print news

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার সফরে প্রায় পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

সফরের বিভিন্ন আলোচনায় শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোর দেওয়া হবে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান এসব তথ্য জানান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সফরের দ্বিতীয় দিন (১২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত অন্যান্য দেশকে আহ্বান জানানো হবে।

সফরের সময় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্য সদস্যরাও সফরসঙ্গী হিসেবে যাবেন।

উল্লেখ্য, গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।

Share Now