সাদা পাথরের পরিবেশ এখনো পর্যটন বান্ধব: ডিসি

আপডেট: August 15, 2025 |
inbound5954331038725932918
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সাদা পাথরের পরিবেশ এখনও পর্যটন বান্ধব বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে পর্যটকদের উদ্দেশ্যে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সাদা পাথরে আসুন। এখানকার পরিবেশ এখনও পর্যটন বান্ধব রয়েছে।’

পাথর লুটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাদা পাথর এলাকায় সাম্প্রতিক সময়ে যে লুটপাট হয়েছে।

সেটি রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যারা এ অবৈধকাজে জড়িত তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘গতকাল জেলা পর্যায়ের একটি সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর বাস্তবায়ন গতকাল রাত থেকেই শুরু হয়েছে।

আশা করছি শিগগিরই চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার করে এখানে প্রতিস্থাপন করতে পারব। অপূরণীয় ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি দায়িত্বে থাকা সবাই দায়িত্বশীলভাবে কাজ করছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ক্ষতিসাধন করছে।

সাম্প্রতিক সময়ে এ ক্ষতির মাত্রা আগের তুলনায় বেড়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে আমাদের অভিযান অব্যাহত আছে।’

ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, ‘৫ আগস্টের পর যে লুটপাট হয়েছে সেটি বন্ধে কার্যক্রম চালানো হয়েছিল।

এতদিন বিষয়টি একটি সীমিত মাত্রায় ছিল। কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়ে গেছে।’

Share Now