পিআর পদ্ধতি হলে হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট তৈরি হতে পারে: নেওয়াজ আলী

আপডেট: September 27, 2025 |
ffdfdfff 4
print news

পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি  কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানী কামরাঙ্গীরচর এলাকায় পথসভা শেষে তিনি তার বক্তব্যে মীর নেওয়াজ বলেন, পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।

বিএনপির এই নেতা নেওয়াজ আলী আরও বলেন, কোন পদ্ধতি ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে।

তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে।

জরিপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাতে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী বুঝে না। কিন্তু তারা (জামায়াত ইসলামী) বলছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন দৈনিক নওরোজ প্রত্রিকার সম্পাদক সামসুল আলম দুরানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, বৃহত্তর লালবাগ থানা সাবেক যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বাবলু, সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, লালবাগ থানা ছাত্রদল সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি, লালবাগ থানা তাতী দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক, লালবাগ থানা ২৪ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জজ্ মিয়া, লালবাগ থানা ২৩ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, যুবদল নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সাজাহান, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাউসার আহাম্মেদ জজ্ সহ আরো অনেক।

Share Now

এই বিভাগের আরও খবর