জয়পুরহাটে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে এবং এ্যাসেট প্রজেক্ট এর সহযোগিতায় টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ গৌতম কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাভেদ ইকবাল হাসান, সংযুক্ত বাজেট কর্মকর্তা আব্দুল হাই, ইন্সট্রাক্টর সিভিল আল আমিন প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে ১৫ টি স্টল অংশ নেয়।













