জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

আপডেট: September 29, 2025 |
inbound9065784072796298185
print news

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।

এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর