বগুড়ায় নসিমন উল্টে চালক নিহত, আহত ৪

আপডেট: October 2, 2025 |
boishakhinews24.net 29
print news

শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ইঞ্জিনচালিত নসিমন উল্টে শাহীন আলম (৪৫) নামের ওই নসিম চালক নিহত হয়েছেন। আহত চারজন গরু ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

০২অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই-দেওগ্রাম সড়কের আগাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় নিহত শাহীন উপজেলার পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। আহতরা হলেন-একই গ্রামের পিন্টু মিয়া, নিশিন্দারা এলাকার আব্দুল জলিল, ধাওয়াস গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮) এবং মোকাব্বর হোসেন।

স্থানীয়রা জানান, চারজন গরু ব্যবসায়ীকে নিয়ে শাহীন নিজের নসিমনে (ভটভটি) দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আগাপুর এলাকায় কালভার্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক শহীদ।

নন্দীগ্রাম থানার ওসি মোঃফইম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নসিমন চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর