শারদীয় দুর্গাপূজায় সকলের জন্য সাম্যের বাণী বহন হোক : শিশির মনির

আপডেট: October 2, 2025 |
boishakhinews24.net 30
print news

ফাহিম আহমদ , সিলেট জেলা প্রতিনিধি: সিলেট নগরীর ভাটি বাংলা এলাকার (৮নং ওয়ার্ড) পূজামণ্ডপসমুহ পরিদর্শন করেন সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।বুধবার সন্ধায় তিনি পূজামণ্ডপ ঘুরে বেড়ান ও পুণ্যার্থীদের সাথে কথা বলেন।তিনি আখালিয়া নয়াবাজার শিবমন্দির পূজামন্ডপে পৌঁছলে মন্দির কর্তৃপক্ষ তাঁকে উপহার প্রদান করেন।

শিবমন্দির পূজামণ্ডপে সাংবাদিকদেের প্রশ্নের জবাবে শিশির মনির বলেন,সিলেট অঞ্চলে ধর্মীয় সম্প্রীতিতে শত বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য রয়েছেএখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নাই।সকলেই বাংলাদেশের নাগরিক। সকলের অধিকার সমান।সমানাধিকারের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

নতুন বাংলাদেশে অধিকারই হবে বিবেচ্য বিষয়।তিনি বলেন,ধর্ম,বর্ণ,শ্রেণী কিংবা জাত পাতের ভিত্তিতে কারো সাথে কোন বৈষম্য হবে না।যদি কোনদিন আমরা দেশ পরিচালনার সুযোগ পাই,আমরা সকলের সাংবিধানিক অধিকার প্রত্যেক গোষ্ঠী ও ব্যাক্তির অধিকার সমুন্নত করব।

তিনি বলেন,এই বাংলাদেশ সকলের।এখানে একক মালিকানা কারো নয়।বাংলাদেশের মালিক ১৮ কোটি লোক।১৮ কোটি লোককে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।তিনি বলেন,এই শারদীয় দুর্গাপূজায় সকলেের জন্য এই ধরনের সাম্যের বাণী বহন হোক।সকলে মিলে মিশে বাংলাদেশ গড়ে তুলতে চাই।নিরাপদ আশ্রয়স্থলের প্রত্যাশা কামনা করে সকলকে তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাংবাদিক ফাহিম আহমদ, জামায়াত নেতা ফয়জুল হক,দৈনিক প্রভাতবেলার সহকারী সম্পাদক রেজাউল ইসলাম, জামায়াত নেতা ওবায়দুল হক শাহীন , এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।পরিদর্শন কালীন সময়ে আরও উপস্থিত ছিলেন ভট্টপাড়া শিবমন্দিরে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি এডভোকেট বিনয় ভূষন দাস, সাধারণ সম্পাদক মনোজ কান্তি দত্ত মুন্না, অর্থ সম্পাদক দেবাশিষ দাস শিপন, সহ সভাপতি বিষু দাস,৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া, আব্দুর রাজ্জাক রাজন সহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share Now

এই বিভাগের আরও খবর