চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পঃ সেবা পেলেন প্রায় শতাধিক রোগী

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন গ্যাস কলোনির মাঠে ব্লাড ডোনার অর্গানাইজ এর সহযোগিতায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (০৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত ব্লাড ডোনার অর্গানাইজ এর পক্ষ থেকে ১ম বারের মতো ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই আয়োজনের মাধ্যমে অত্র এলাকার প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তপন কুমার দাশ, এমবিবিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজ এর উপদেষ্টা মোঃ আরিফ ইসলাম ও সংগঠন এর সভাপতি জিসান মুরাদ ও সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সহ সংগঠন এর সকল সদস্য বৃন্দ।













