গাজীপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ইউনিটি ২৯ এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 

আপডেট: October 5, 2025 |
inbound2644691602890278160
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে ইউনিটি ২৯ এর আয়োজনে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ছোটদেওড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু।

ইউনিট ২৯ এর সভাপতি মো. গোলাম হোসেন সেন্টুর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন ২৯ ওয়ার্ড কাউন্সিলর মো. খায়রুল আলম বি এস সি।

খেলায় ০-১ গোলে বন্ধুমহল একাদশ ছোট দেওড়া কে পরাজিত করে  গোল্ডেন স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছেন।

বিজয়ীদের মধ্যে একটি গরু উপহার হিসেবে দেওয়া হয়েছে।

inbound3375389167284728334

Share Now

এই বিভাগের আরও খবর