বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

আপডেট: October 9, 2025 |
inbound2552177659423163123
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।

০৯ অক্টোবার (বৃহস্পতিবার) বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসার ড. অনুপম হোসেন ।

এ সময় উপস্থিত ছিলেন বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রশিক্ষক আলী ইমাম ও নাইমুল হক।

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ শাহিন ,খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল , বিট মডেল স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ বুলবুল, মোশাররফ হোসেন মিশু প্রমুখ।

দুইদিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে ৫০ জন প্রশিক্ষণার্থে অংশগ্রহণ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর