বগুড়া জেলায় শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান

আপডেট: October 9, 2025 |
inbound802545360901779331
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যু শ্রমিক সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান হিসাবে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকেও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

০৯ অক্টোবার (বৃহস্পতিবার) বিকালে বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ীতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা।

inbound7801922796124423199

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্যে দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।

মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টুর পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

মোটর শ্রমিক ইউনিয়নের ৬০ জন মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১৮ লাখ টাকা ইউনিয়ন তহবিল হইতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়।

সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরোও উপস্থিত মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর