বগুড়া আদমদীঘিতে বিভিন্ন মামলার ১৬ আসামী গ্রেপ্তার

আপডেট: October 11, 2025 |
inbound2010601923654090794
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তাতারি পরোয়ানামুলে ১৬ জনকে গ্রেফতার করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিন হয়। অভিযানকালে চারজন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে ১৬জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন-আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের জালাল সরদারের ছেলে সোহাগ সরদার, মোলামগাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ইদ্রিছ আলী, জিনইর গ্রামের কোমর উদ্দিনের ছেলে রমজান আলী ও ছোট আখিড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে জামাল হেসেন।

এছাড়া সিআর মামলায় আদালতের ওয়ারেন্টমুলে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুশাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম, বামনী গ্রামের আতিকুর রহমানের স্ত্রী আফরোজা পারভিন, কোচকুড়ি গ্রামের ওসমান আলীর মেয়ে নুরুন্নাহার, একই গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে আল আমিন, পাথরকুটা গ্রামের তজিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের রফিকুল ইসলামের আল আমিন, ডুমুরী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহবুবুর রহমান, পোওতা গ্রামের নবাব আলীর দস্তগীর হোসেন, সান্তাহার হাসপাতাল কলোনীর তাহের মন্ডলের ছেলে ফজলে রাব্বী, আদমদীঘির আলতাফ জাকারিয়া মার্কেটের শওকত আলীর ছেলে নওশেদ আলী, অপরদিকে জিআর মামলায় আদালতের ওয়ারেন্টমুলে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পালোয়ানের ছেলে রোস্তম পালোয়ান ও কোমারপুর গ্রামের ছামসুল ইসলামের ছেলে সোহাগ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর