গাজীপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ

আপডেট: October 18, 2025 |
inbound174125274667961733
print news

গোবিপ্রবি প্রতিনিধি: গাজীপুরে হিন্দু যুবক জয় কুমার দাস কর্তৃক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে টানা তিন দিন ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেইন গেট প্রাঙ্গণে শেষ হয়।

এ সময় তারা নারায়ে তাবরী, “আল্লাহু আকবার”, “আমার বোন ধর্ষিত কেন — জবাব চাই, জবাব চাই”, “ইন্টারিম, জবাব দে- আমার বোন ধর্ষিত কেন”, “ফাঁসি, ফাঁসি চাই- ধর্ষকদের ফাঁসি চাই” সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে আইন বিভাগের শিক্ষার্থী রমজান বলেন, “আমরা হিন্দু-মুসলিম—সবাই সম্প্রীতির সাথে বসবাস করে আসছি।

কিন্তু এটা যদি মুসলমানদের দুর্বলতা মনে করা হয়, তাহলে ভুল ভাবছেন। মুসলমান সব সময় সম্প্রীতির সাথে বসবাস করবে; আপনারা অন্যায়ের কাছে চুপ করে থাকব এভাবে ভূল ভাববেন না।”

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা বলেন, “একজন ধর্ষিত বোনের পক্ষে তারা কোনো কথা বলতে পারে নাই।

কিন্তু আমরা দেখেছি এদেশের হাজারো আলেমকে নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নারী ধর্ষণের অভিযোগে আল্লামা মামুনুল হককে এক দিনের ব্যবধানে গ্রেফতার করা হয়েছে।

যে আইন দিয়ে আল্লামা মামুনুল হককে গ্রেফতার করা যায়, যে আইন দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া যায়, সেই আইন দিয়ে এই কুলাঙ্গারকে গ্রেফতার করা যায় না? আপনাদের কি দেখাতে চান? কি বুঝাতে চান?

জাতি আজকে জানতে চায়। এই জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই—খুব দ্রুত সময়ের মধ্যে জয়কে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। শুধু জয় নয়, বাংলাদেশের প্রত্যেকটা দুর্বৃত্তকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে।

আমাদের প্রত্যেক বোনকে নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা না দেয়া হয়, সমগ্র বাংলাদেশের তৌহিদি জনতা এর জবাব আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।”

Share Now