শাহজাদপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু 

আপডেট: October 31, 2025 |
inbound6722272607171923033
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ কার্যক্রম শুরু।

চলতি বছরে  ২০২৫/২৬ মৌসুমে সরিষা, গম ভূট্রা, চিনা বাদাম, পিয়াজ, মসুর, খেসারি, মাসকালাই ও অরহর ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

বৃস্পতিবার (৩০ অক্টোবর)  সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে শাহজাদপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার নাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

এ ছাড়া এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।

এ বীজ ও সার বিতরন কার্যক্রম অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা ১০ হাজার ৮শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি জনকে  ১ কেজী সরিষার বীজ ডিএপি সার ১০ কেজী ও এমওপি সার ১০ কেজী করে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

Share Now

এই বিভাগের আরও খবর