বগুড়ায় বিলে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট: October 31, 2025 |
inbound2491005463269807016
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের গোয়ালজানী গ্রামের রামাইডাঙ্গা বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে বগুড়া শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের রামাইডাঙ্গাা বিল থেকে পুলিশ এ লাশটি উদ্ধার করে।

স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালজানী গ্রামের সাবা (৮) নামের এক শিশু তার বন্ধুদের সঙ্গে জলাপাই পাড়তে গিয়ে ওই বিলে লাশটি দেখতে পায়।

পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোয়ালজানী গ্রামের শিশু মোঃ আরাফাত হোসেন জানায়, আগের দিন সে ওই ব্যক্তিকে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছিল।

স্থানীয়রা জানান, গ্রামে কেউ নিখোঁজ নেই। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি অন্য কোনো এলাকার বাসিন্দা।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।”

Share Now

এই বিভাগের আরও খবর