বগুড়ার নন্দীগ্রামে চোরাই মহিষসহ পিকআপ ভ্যান উদ্ধার

আপডেট: October 31, 2025 |
inbound5977409226481116458
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আড়াই লাখ টাকার একটি চোরই মহিষ ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।

৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে বগুড়া নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আরব আলী হোটেলের সামনে থেকে ওই মহিষ ও পিকআপ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর থেকে বগুড়া গামী ট্রাক মেট্রো ন-১০-৯৫৮৯ নাম্বারের সাদা রং এর একটি পিকআপ ভ্যানের উপর শুয়ে বেঁধে রাখা একটি মহিষ দেখতে পায় স্হানীয়রা।

দীর্ঘ সময় তার আশে-পাশে কোনো লোক দেখতে না পেয়ে তারা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিষ ও পিক-আপ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বর্তমানে মহিষ ও পিকআপ ভ্যানটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

থানা পুলিশের ধারণা, পুলিশের টহলদলের উপস্থিত টের পেয়ে মালিকবিহীন অবস্থায় মহিষসহ পিকআপ ভ্যানটি রেখে পালিয়েছে চোর চক্র।

নন্দীগ্রাম থানার অফিস ইনচার্জ (ওসি) ফাইম উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে মহিষসহ পিকআপ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধানের কাজ করছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর