বগুড়ায় মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অওতাধীন ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুর্দ্ধ-১৫ বালক-বালিকাদের নিয়ে বগুড়ায় মাসব্যাপি সাঁতারু প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার কনফারেন্স রুমে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষনে অংশ নেওয়া সাঁতারুদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআজাদ হোসেন।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জিললুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোমিন রশিদ শাহিন। এতে উপস্থিত ছিলেন সাঁতারু কোচ মাসুদের রানা ও আলালুর রহমান তিব্বত।
সমাপনী অনুষ্ঠানে অনুর্ধ্ব ১৫- বালক ২৭জন ও বালিকা ৭জন মোট ৩৩জন প্রশিক্ষর্ণীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।






