পায়ে হেঁটে ১৫০ কি:মি: পরিভ্রমণ সম্পন্ন, পৌঁছালো পায়রা বিদ্যুৎ কেন্দ্রে

তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধি: প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ২ জন গার্ল ইন রোভার, কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ সফল ভাবে সম্পন্ন করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২:৩০ মিনিটে, পরিভ্রমণকারী টিম ৫ দিন পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণ করে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পৌঁছেসে।
পরিভ্রমণ সম্পর্কে অংশগ্রহণ কারীদের অনুভূতি জানতে চাইলে,গার্ল- ইন- রোভার ফারিহা বলেন,”প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য ৬টি পারদর্শিতা ব্যাজের অন্যতম ১টি হলো পরিভ্রমণকারী ব্যাজ।
এই ব্যাজ অর্জনের লক্ষ্যে আমরা বেশ কিছুদিন আগে থেকেই পরিভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি গত ৩১শে অক্টোবর আমাদের পরিভ্রমণ শেষ হলো।
পুরো জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ চ্যালেঞ্জিং ছিল। যাত্রাপথে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে আমাদের।
তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবার মান ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি আমরা। ”
তিনি আরও বলেন, “আমি নিজে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা এত কঠিন এই কাজটি শেষ করতে পেরেছি। তবে শেষ পর্যন্ত যেতে পেরে আমরা খুবই আনন্দিত।”
গার্ল- ইন- রোভার শামিমা বলেন,”আমি মনে করি প্রতিটা রোভারের একবার হলেও পরিভ্রমনে যাওয়া উচিত। ৫ দিনের এই যাত্রার, প্রতিটা দিনই ছিলো চ্যালেঞ্জিং।
যদিও শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, তবুও একটা দিনও মানুষিক ভাবে ভেঙে পরিনি। কারন, চোখের জলও একদিন হাসির পথের আলো হয়ে ফুটে উঠবে, যদি নিজের আত্নবিশ্বাস অটল থকে।
রোভাররা সবার থেকে আলাদা। তারা আত্নমর্যাদার উপর বিশ্বাসী। তারা জানে কিভাবে অসম্ভব কে সম্ভব করতে হয়। শুধু ১৫০ কিঃ মিঃ না, সারা বিশ্ব জয় করার সক্ষমতা আছে রোভারদের।”
উল্লেখ্য, তারা গত ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৬.৩০ মিনিটে কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পরিভ্রমণ শুরু করে।
উক্ত পরিভ্রমনে অংশগ্রহণ করেন,গার্ল ইন রোভারদের মধ্যে ২০২১-২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের ফারিহা এবং ২০২৩-২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের মিস শামিমা আক্তার এবং কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরো ২ জন গার্ল ইন রোভার ।



















