রাণীশংকেলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট: November 6, 2025 |
inbound7533357656823135208
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে জেলা ম্যানেজার রুবি আক্তার, উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এসময় গ্রাম আদালতের মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

এসময় ফেব্রুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মামলার তথ্য সহ প্রতিটি ইউনিয়নের মামলা গ্রহনের লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয় আলোচনা করা হয়।

রানীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের মোট মামলার সংখ্যা ৫৪৭ নিষ্পত্তি ৫৩২অপেক্ষমান মামলার সংখ্যা ১৫টি।

ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও এর শিক্ষনীয় দিকগুলো সক্রিয় করণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়।

তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জ সমুহ এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সভাটি সঞ্চালনা করেন করেন উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তার।

Share Now

এই বিভাগের আরও খবর