বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম আজাদ(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
০৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে বগুড়া বগুড়া চারমাথা বাস টার্মিনাল সলংগ্ন বগুড়া টু নওগাঁগামী পাকা রাস্তা থেকে লেবাসধারী মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারক্ত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশা ভোলাগাড়ী গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালতে ৩টি মাদকদ্রব্য মামলা বিচারাধী রয়েছে।
ডিবি পুলিশ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।












