বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউজ বিতর্কের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃ হাউজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর (শনিবার) সকালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় শহীদুল্লাহ হাউজ ও শেরে বাংলা হাউজ।
‘দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ’ শীর্ষক বিষয়ে দুই দলের শিক্ষার্থীরা তুলে ধরেন নিজেদের যুক্তি–প্রতিযুক্তি। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউজ।
রানার্সআপ হন শেরে বাংলা হাউজ। আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকত।
বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ, সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার এবং ডিবিসি নিউজ বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহন আখন্দ।
এসময় উপস্হিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আতাউর রহমান, মাহাবুব হাসান সোহাগ, মাহবুবে সোবহানী বাপ্পী ও শামীমা আফরোজ।
বিচারকমণ্ডলী বলেন, শিক্ষার্থীদের যুক্তি নির্মাণ, তথ্য ব্যবহারের দক্ষতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো।
বিতর্কের মতো আয়োজন শুধু প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের ভাবনার দিগন্ত বড় করে, আত্মবিশ্বাস তৈরি করে এবং যৌক্তিক চিন্তা গঠনে বড় ভূমিকা রাখে।
নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বিস্তৃত হবে।
শেষে সভাপতি ও বিচারকমন্ডলীরা চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ এবং রানার্সআপ শেরে বাংলা হাউজের বিতার্কে অংশ গ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।













