বাংলাদেশের এতিম শিশুদের বৃত্তি দেবে আশ ফাউন্ডেশন

আপডেট: November 16, 2025 |
inbound5708428189130233529
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া এতিম শিশুদের শিক্ষায় সহায়তা দিতে বিশেষ বৃত্তি কর্মসূচি চালু করেছে Send A Little Hope UK এবং আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন। যৌথ ব্যবস্থাপনায় শুরু হওয়া এ উদ্যোগের নাম “প্রজেক্ট হোপ”।

কর্মসূচির আওতায় প্রতি এতিম শিশুকে মাসে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ প্রতি মাসে মোট ৩ লাখ টাকা বরাদ্দ থাকবে এই প্রকল্পের জন্য। নির্বাচিত শিশুরা নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিয়মিত এই সহায়তা পাবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এতিম শিশুদের শিক্ষাব্যয় বহন, নিরাপদ ভবিষ্যৎ গঠন এবং তাদের আর্থিক ভার লাঘব করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে।

আবেদন লিংক কমেন্টে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফর্ম পূরণে সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে 01841040543 নম্বরে বা ফাউন্ডেশনের ফেসবুক পেজে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ভবিষ্যতে বৃত্তির টাকার পরিমাণ বাড়ানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াতীম শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। শূন্য থেকে ১৭ বছর বয়সের শিশুরা এই বৃত্তির সুযোগ পাবে।

Share Now

এই বিভাগের আরও খবর