মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেফতার

আপডেট: November 23, 2025 |
fdfdfgfgg
print news

‘শরীয়াহ-ভিত্তিক’ নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩টার দিকে আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাসা এবং অফিস একই জায়গায়।

গত পরশু কাসেমীর স্ত্রীর পক্ষে তার মামী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর সন্ধ্যার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল হক।

Share Now

এই বিভাগের আরও খবর