মুক্তিযোদ্ধাদের দেখানো পথে কাজ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট: November 23, 2025 |
fdfdfgfgg 1
print news

দেশের স্বার্থে মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সকালে সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫ বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদকসহ মোট ৬৪ সেনাসদস্যকে পদক দেওয়া হয়।

জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে চ্যালেঞ্জ হতে পারে: কমনওয়েলথজাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে চ্যালেঞ্জ হতে পারে: কমনওয়েলথ
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

Share Now

এই বিভাগের আরও খবর