২৯ নভেম্বর পরীক্ষামূলক ভোটিং করবে ইসি

আপডেট: November 25, 2025 |
inbound5566564243194826739
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)র আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।

মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মক ভোটিংয়ের উদ্দেশ্য- একজন ভোটার ভোট দিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে পারেন, একজন ভোটারের ভোট দিতে কত সময় লাগে, ভোটকেন্দ্র পরিচালনায় কী ধরনের ব্যবস্থা প্রয়োজন।

এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররা। পাশাপাশি বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ধরনের বিশেষ ব্যবস্থা প্রয়োজন, তাও পরীক্ষা করা হবে।

এই অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হবে, সে সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর