ফের বিয়ের পিড়িতে কণ্ঠশিল্পী পূজা

আপডেট: November 25, 2025 |
boishakhinews 63
print news

ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। সোমবার (২৪ নভেম্বর) পারিবারিক আয়োজনে মডেল ও করপোরেট চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা।

নতুন জীবনের আনন্দে উচ্ছ্বসিত পূজা বলেন, “গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ চাই।”

শুভংকর সেন পেশায় একজন মডেল, পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে বাংলাদেশে সংগীতাঙ্গনে বাঁধন সরকার পূজা সুপরিচিত একটি নাম। তার গাওয়া অন্তত ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

পূজার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেন পূজা। ২০২১ সালের ডিসেম্বরে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। অতীতের তিক্ততা পেছনে ফেলে নতুন করে জীবনের পথে হাঁটতে শুরু করলেন এই প্রতিভাবান সংগীতশিল্পী।

Share Now

এই বিভাগের আরও খবর