শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২.৯ ডিগ্রিতে

আপডেট: November 26, 2025 |
inbound5119056571915250624
print news

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক।

বইছে হিমেল হাওয়া, মাঠেঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। সকালের কনকনে হিমেল হাওয়ায় জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। রাতের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা নামলো ১২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও হালকা কুয়াশায় ঠান্ডা অব্যাহত রয়েছে এ জেলায়।

তবে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীত অনুভূত হয়ে থাকে। আজকে তেঁতুলিয়ার তাপমাত্রা আবারও ১২.৯ ডিগ্রি ঘরে নেমে গেছে।

এতে সকাল ও সন্ধ্যায় কনকনে শীত অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর