বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ দু’জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট: December 1, 2025 |
inbound3378356765506858506
print news

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল জেলা শাখার অধীনস্থ বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদার এবং সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এতে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকল না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন প্রদান করেছেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের আগস্ট মাসে তাদের বহিষ্কার করা হয়েছিল।

দীর্ঘ এক বছরের বেশি সময় পর সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের পুনরায় পদে ফিরিয়ে নেওয়া হলো।

বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন— দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রত্যাবর্তিত এসব নেতারা।

এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদার বলেন,
“২০২৪ সালের আগস্টে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা ও ভিত্তিহীন।

আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল দেরিতে হলেও সত্যটি বুঝতে পেরেছে এবং আমাকে পুনরায় স্বপদে ফিরিয়ে দিয়েছে— এজন্য বিএনপি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

Share Now

এই বিভাগের আরও খবর