জেনে নিন মঙ্গলবারের রাশিফল

আপডেট: December 2, 2025 |
inbound9048581669288812772
print news

আজ ০২ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ : চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্যোগের মেঘ কাটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি পাবেন। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।

বৃষ : অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। আয় বুঝে ব্যয় করুন। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। ঘুষ উৎকোচসহ দুনম্বরী কাজ থেকে দূরে থাকুন।

মিথুন : বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

কর্কট : নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শুত্রু ও বিরোধী পক্ষদের পরাস্ত করবেন।

সিংহ :গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। নতুন নতুন স্বপ্ন পূর্ণ হবে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

কন্যা : অর্থ কড়ির সতর্কতার সঙ্গে নাড়া চাড়া করুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। নেশা মদ্য জুয়া থেকে সতর্ক থাকুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।

তুলা : দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক : শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সতর্ক থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। কল-কারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ধনু : শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। হারানো পিতৃমাতৃ, ধনসম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।

মকর: অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যা সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

কুম্ভ : গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে।

মীন :ধারকর্জ ঋণ মুক্ত হবেন। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায়ী হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে।

Share Now