চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট: December 9, 2025 |
inbound3150934788853619259
print news

প্রতি বছরের মতো ২০২৫ সালের বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদকে সম্মানিত করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার নারীর হাতে পদক তুলে দেন।

এবার পদকপ্রাপ্ত নারীরা হলেন–

নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব

নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার

মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস

নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। রোকেয়া দিবস উপলক্ষে মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে, যাতে দেশের নারীদের অগ্রগতিতে সহায়তা ও সচেতনতা বৃদ্ধি পায়।

Share Now

এই বিভাগের আরও খবর