জয়পুরহাটে বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএফআরআই বন ইনভেন্টরী বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার।
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, জামালগঞ্জ হর্টিকালচার এর সহকারি পরিচালক মজিবর রহমান।
কর্মশালায় বন ব্যবস্থাপনা উইং-এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিএফআরআই বন ইনভেন্টরী বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলম। চট্টগ্রাম ও বনজ সম্পদ উইং-এর প্রযুক্তি উপস্থাপন করেন ড.সুবীর কুমার বিশ্বাস।
এ কর্মশালায় বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
















