গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

আপডেট: December 25, 2025 |
inbound1331545371591590356
print news

দেশে নেমে বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণ সংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে করে গণ সংবর্ধনা স্থলে যান তারেক রহমান। গাড়িটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এপিবিএন ও তার নিজস্ব নিরাপত্তা টিমের সদস্যরা।

এদিকে এয়ারপোর্ট রোডের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিয়েছেন তাকে স্বাগত জানাতে। তারা নানা স্লোগান দেন তিনি। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা রয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। সেইসঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সস্তুষ্ট হয়ে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।

বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সামনের বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় একমুঠো মাটি হাতে তুলে নেন তিনি। এরপর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে সংবর্ধনা মঞ্চের দিয়ে রওনা দেন তারেক রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান তার শাশুড়ি। তারেক রহমানের ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন শাশুড়ি।এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস প্রমুখ।

এদিকে তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করেন বিএনপর নেতা-কর্মীরা।

এর আগে তাকে বহনকারী বিমানটি গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে থেকে দেশের উদ্দেশে যাত্রা করে।

এরপর বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। সেখান থেকে বেলা ১১টা ১১ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর