থার্টি ফার্স্ট নাইটে জমকালো পারফর্ম করবেন মিলা

আপডেট: December 26, 2025 |
boishakhinews 25
print news

ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা। দেশ-বিদেশের শো নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে তার ব্যস্ততা। এবার নতুন বছর উপলক্ষে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য থার্টি ফার্স্ট নাইট মাতাবেন তিনি- এমনটাই জানালেন এ গায়িকা। চলতি ডিসেম্বরে নরসিংদী, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে বেশ কিছু বড় শো করেছেন তিনি। এবার ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের জমকালো আয়োজনে পারফর্ম করবেন মিলা। এরইমধ্যে প্রতিষ্ঠানটির তরফে জোর প্রচারণাও শুরু হয়েছে। এদিকে এবারের থার্টি ফার্স্টে পারফর্ম করা প্রসঙ্গে মিলা বলেন, এবার আসলে একটা ধুনের মধ্যে আছি। শোয়ের ওপরই আছি। বিদেশে এ বছর বেশ কিছু সফরে গিয়েছি। পাশাপাশি দেশের বিভিন্ন কনসার্টেও পারফর্ম করছি। এবারের বছরের শেষটা ও নতুন বছরের শুরুটাও গানে গানেই করতে চাই। তারই ধারাবাহিকতায় রিজেন্সির জমকালো আয়োজনে পারফর্ম করছি। এরইমধ্যে প্রস্তুতি নিচ্ছি। প্র্যাকটিস প্যাডে মিউজিশিয়ানদের নিয়ে ঝালিয়ে নিচ্ছি নিজেদের। আমার বিশ্বাস, খুব ভালো একটি শো হবে এবার।

Share Now

এই বিভাগের আরও খবর